হামে আরও চার শিশুর মৃত্যু, সাড়ে তিন মাসে মৃত ৭১৬
হামে আরও চার শিশুর মৃত্যু, সাড়ে তিন মাসে মৃত ৭১৬

গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে মারা গেল ৭১৬ শিশু। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় আক্রান্ত এক হাজারের বেশি শিশু

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৪৫ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪১ শিশু। আর হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার চার শিশু। এ নিয়ে প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হলো এক লাখ ১২ হাজার ৬২ শিশু।

মৃত্যুর স্থানভিত্তিক তথ্য

হামের উপসর্গে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজনের মৃত্যু ঢাকায়, সিলেটে এক ও ময়মনসিংহে এক শিশুর মৃত্যু হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চলতি বছরের হাম পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ২১১ শিশুর। আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫১ শিশুর। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ শিশু। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ১৯৩ শিশু।

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ও সুস্থতা

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৯৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়েছে এক হাজার ৪১ শিশু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ