কর্ণফুলী নদীতে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ
কর্ণফুলী নদীতে জাহাজে বিস্ফোরণে ৬ নাবিক দগ্ধ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা ‘এফভি দেশ’ নামে একটি মাছ ধরার জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুনে কর্মরত ছয়জন নাবিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে নগরীর সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে এ ঘটনা ঘটে। রাতে জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধ নাবিকদের পরিচয় ও অবস্থা

দগ্ধরা হলেন- জাহাজের ইঞ্জিন কক্ষে দায়িত্বরত ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেকে দায়িত্বরত শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ। এর মধ্যে আশিকুজ্জামান তামিম, রুবেল ও শাহ আলমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বাকি তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণ

‘এফভি দেশ’ আমেনা ফিশিং লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন। জাহাজটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ যুগান্তরকে বলেন, আমেনা ফিশিং লিমিটেডের দুটি জাহাজ পাশাপাশি নোঙর করে রাখা ছিল। প্রতিদিনের মতো ‘এফভি দেশ’ জাহাজে তিনজন নাবিক ইঞ্জিন রুমে রুটিন কাজগুলো করছিলেন। হঠাৎ করে সেখানে বিকট শব্দে বিস্ফোরণে আগুন লেগে যায়। আগুন এফবি দেশ থেকে এফবি ডিজনি নামক জাহাজেও ছড়িয়ে পড়েছিল। পরে ফায়ার এক্সটিংগুইশার এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিস্ফোরণের কারণ

তিনি আরও বলেন, বিস্ফোরণের সময় জাহাজের ইঞ্জিন বন্ধ ছিল এবং জেনারেটর চালু ছিল। ধারণা করছি, জেনারেটর থেকেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ৬ জন দগ্ধকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ইঞ্জিন রুমে যারা কর্মরত ছিলেন তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ