জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় লিচুর বিচি গলায় আটকে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার হাটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ইয়াসিন মিয়া (১০)। সে ওই গ্রামের মুদি দোকানদার শাহীন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীন মিয়া স্থানীয় বাজার থেকে পরিবারের জন্য কিছু লিচু কিনে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় বিচি আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বক্তব্য
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী বলেন, শিশুটিকে তার পরিবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছিল। কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।



