গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ হাসপাতালে এখন পর্যন্ত ২৭ শিশুর মৃত্যু হলো।
নতুন মৃত্যুর বিবরণ
এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাইনউদ্দিন খান জানান, ময়মনসিংহের ত্রিশাল থেকে আসা ৯ মাস বয়সী ছেলে শিশু হাম উপসর্গ নিয়ে গত ২ মে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ মে) সকালে তার মৃত্যু হয়। হাম উপসর্গ ছাড়াও শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। সে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।
বর্তমান পরিস্থিতি
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ৯৪ শিশু চিকিৎসা নিচ্ছে।



