সারা দেশে হামে আরও দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তারা মারা যায়। তবে এ সময় হামের উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি।
বুধবার (৩০ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা ২২৭।
১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ১৩১।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ হাজার ১৫৮ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২১ হাজার ৭৫৬ জন।



