সারজিস আলমের মূত্রনালীতে পাথর, আজ সার্জারি
সারজিস আলমের মূত্রনালীতে পাথর, আজ সার্জারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের মূত্রনালীতে পাথর ধরা পড়েছে। এই অবস্থায় তার সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালে ভর্তি

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ইত্তেফাক ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত। তিনি বলেন, বর্তমানে সারজিস আলম ধানমন্ডি (শংকর) ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সন্ধ্যার পর সার্জারি হওয়ার কথা রয়েছে।

পেট ব্যথা শুরু

এর আগে, হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে দুপুর পৌনে ৩টায় সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষায় মূত্রনালীতে পাথর শনাক্ত করেন এবং দ্রুত সার্জারির প্রয়োজনীয়তা নির্ধারণ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সারজিস আলমের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ