কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, পল্লী চিকিৎসক আটক
কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আফতাব হোসেনকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার (৭ জুন) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্তের পরিচয় ও ঘটনার বিবরণ

অভিযুক্ত আফতাব হোসেন একই গ্রামের বাসিন্দা এবং একজন পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। স্থানীয়রা জানায়, শিশুটির বাবা একজন ভ্যানচালক। ঘটনার দুই ঘণ্টা পর বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীরা অভিযুক্তের বাড়ি অবরুদ্ধ করে রাখে। গ্রামে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আফতাব হোসেনকে থানায় নিয়ে যায়।

ভিকটিমের পরিবারের বক্তব্য

ভিকটিম শিশুটির বাবা জানান, সন্ধ্যার আগে তার মেয়ে দাদির জন্য ওষুধ আনতে আফতাবের কাছে যায়। এ সময় আফতাব মেয়েটিকে ফুসলিয়ে ঘরের মধ্যে আটকিয়ে রাখে এবং ধর্ষণের চেষ্টা করে। তিনি ওই ব্যক্তির কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। শিশুটির মা বলেন, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মেয়ে ওষুধ আনতে যায়। প্রায় এক ঘণ্টা পর বাড়ি ফিরে সে কান্নাকাটি করে এবং ঘটনা খুলে বলে। পরে তারা মেয়েকে নিয়ে হাসপাতালে যান। মা এ ঘটনায় জড়িত ব্যক্তির ফাঁসি চান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা ও আইনি প্রক্রিয়া

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, শিশুটি রাত সাড়ে ৮ টার দিকে হাসপাতালে আসে। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে। উন্নত পরীক্ষার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, অভিযুক্তকে থানায় আনা হয়েছে। শিশুটির পরিবার মামলা করলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ