হামে আরও চারজনের মৃত্যু, মোট মৃত ৬০৫
হামে আরও চারজনের মৃত্যু, মোট মৃত ৬০৫

সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬০৫ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টার পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৩৬ জন। গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৫ হাজার ৭০৮ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৯ জন, এবং গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা নয় হাজার ২৬০ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালে ভর্তি ও ছাড়পত্র

১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ১৯৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৪৩ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ