ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে মোছা. আরিফা ইসলাম নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) রাতে উপজেলার মশাখালি ইউনিয়নের বলদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী।
ঘটনার বিবরণ
নিহতের স্বামী স্থানীয় প্রতিবন্ধী একাডেমির পরিচালক ও প্রতিষ্ঠাতা মো. খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বসত ঘরের ফ্রিজ খুলে ডিম আনতে গেলে সাপে কামড়ে দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকায় শোকের ছায়া
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, গ্রামে সাপের উপদ্রব বাড়ছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ রকম ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।



