সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে সাত শিশু এবং নিশ্চিত হামে একজন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
মৃত্যু ও আক্রান্তের সংখ্যা
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৩২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৬৯ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৩ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৫০ শিশু। এছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ৫৬ শিশু।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি আক্রান্ত
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সতর্কতা অবলম্বনের জন্য জনগণকে অনুরোধ জানানো হয়েছে।



