জামালগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার
জামালগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার

সুনামগঞ্জের জামালগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

অভিযান ও গ্রেফতার

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নুরুল হোসেন ওরফে সুন্দর আলীর ছেলে এমরান হোসেন রুবেল (৪৮) ও ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে আজিজুল হক (৪৮)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপি নেতার পরিচয়

গ্রেফতার এমরান হোসেন রুবেল জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। বর্তমানে তিনি জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকায় বসবাস করেন।

মামলা ও আইনি প্রক্রিয়া

জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী জানান, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ