হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সেখানেই চিকিৎসাধীন এক শিশুর ছবি প্রথম আলোতে প্রকাশিত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা
গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও ১০ শিশু হাম ও হামের উপসর্গে মারা গেছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল। বাকি ৯ শিশুর হামের উপসর্গ ছিল।
অঞ্চলভিত্তিক মৃত্যু
হাম শনাক্ত হয়ে শিশুটি ঢাকায় মারা গেছে। আর হামের উপসর্গে বরিশালে ২, চট্টগ্রামে ১, ঢাকায় ৪, খুলনায় ১ ও সিলেটে ১ শিশু মারা গেছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সামগ্রিক পরিসংখ্যান
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২৪৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৫০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৪০ হাজার ৪৯১ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮১৬ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২৪ হাজার ৯০ শিশু বাড়ি ফিরেছে।
গত ১৫ মার্চ থেকে দেশে ৫ হাজার ৩১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।



