উত্তরা ইপিজেডে চীনা কারখানা বন্ধ, চার হাজারের বেশি শ্রমিক কর্মহীন
উত্তরা ইপিজেডে চীনা কারখানা বন্ধ, ৪ হাজার শ্রমিক কর্মহীন

নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত চীনা মালিকানাধীন চশমা ও অপটিক্যাল ফ্রেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাজেন বিডি লিমিটেড অনির্দিষ্টকালের জন্য তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এক লিখিত নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

কারখানা বন্ধের কারণ

নোটিশে উল্লেখ করা হয়েছে, বৈশ্বিক বিদ্যুৎ, গ্যাস ও কাঁচামালের তীব্র সংকটের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের অর্ডার কমে যাওয়ায় কারখানাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানার পরিচালক (অপারেশন) এরেন লি স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কাঁচামাল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বায়ারদের অর্ডার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ফলে নিয়মিত উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে এবং ‘লে-অফ’ ঘোষণা করা হয়েছে।

আইনগত প্রক্রিয়া

বাংলাদেশ ইপিজেড আইন ২০১৯-এর ১৫ ধারা অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানায় সব কাজ বন্ধ থাকবে। নোটিশে আরও বলা হয়েছে, এই সময়ে কোনো শ্রমিক বা কর্মচারীকে কারখানায় উপস্থিত থাকতে হবে না। তবে আইন অনুযায়ী শ্রমিকরা তাদের পাওনা বেতন-ভাতা পাবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ মে থেকে ১৪ মে-এর মধ্যে সব শ্রমিক ও কর্মকর্তার বোনাস ব্যাংকের মাধ্যমে নিজ নিজ অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে নোটিশে জানানো হয়।

স্থানীয় কর্তৃপক্ষের বক্তব্য

বৃহস্পতিবার দুপুরে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কাঁচামালের অভাব ও অর্ডার কমে যাওয়ায় ম্যাজেন বিডি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। পুনরায় কাঁচামাল সরবরাহ স্বাভাবিক হলে এবং নতুন অর্ডার পেলে কারখানাটি পুরোদমে চালু হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শ্রমিক পরিস্থিতি

ম্যাজেন বিডি লিমিটেডে বর্তমানে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৪ হাজার ৩৬১ জন শ্রমিক ও কর্মকর্তা কর্মরত আছেন। এছাড়াও কারিগরি ও প্রশাসনিক কাজে ৯৬ জন চীনা নাগরিক নিয়োজিত রয়েছেন। কারখানা বন্ধের কারণে এই বিপুল সংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।