ময়মনসিংহে অস্বাভাবিক হারে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বুধবার (৩ জুন) সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ৪৬ শিশুর মৃত্যু হলো।
শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাজহার জানান, গত মঙ্গলবার (৩ জুন) দুপুরে গাজীপুরের শ্রীপুর থেকে হামের লক্ষণ নিয়ে ৮ মাসের মেয়ে শিশু হাসপাতালে ভর্তি হয়। বুধবার (৪ জুন) বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান তিনি।
হাসপাতালের বর্তমান অবস্থা
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ২৫ শিশু। সেই সঙ্গে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩৬ শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৯৩ শিশু।
সামগ্রিক পরিসংখ্যান
গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৮৫২ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৭১৩ শিশু।



