দেশীয় প্রযুক্তিতে নির্মিত আধুনিক ভাসমান ক্রেন নৌবাহিনীতে যুক্ত
দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভাসমান ক্রেন নৌবাহিনীতে

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন আধুনিক ভাসমান ক্রেন বিএনএফসি বলীয়ান। বৃহস্পতিবার (৪ জুন) নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে আনুষ্ঠানিকভাবে ক্রেনটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

নির্মাণ ও বৈশিষ্ট্য

অনুষ্ঠানে জানানো হয়, নৌবাহিনীর পরিচালনায় ২০২৪ সালের ৩০ জুন থেকে দেশীয় প্রযুক্তিতে এই ভাসমান ক্রেনটির নির্মাণ কাজ শুরু হয়। এটি ৪৫ মিটার দৈর্ঘ্য, ১৫ মিটার প্রস্থ এবং ৩ মিটার গভীরতা বিশিষ্ট একটি অত্যাধুনিক জলযান। ক্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১০.৫ মাইল গতিতে চলাচল করতে সক্ষম।

অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি

নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, এই ভাসমান ক্রেন যুক্ত হওয়ার ফলে ভারী যন্ত্রপাতি উত্তোলন, স্থানান্তর ও প্রতিস্থাপনসহ বিভিন্ন কারিগরি কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনএফসি-বলীয়ান সংযোজনের মাধ্যমে ভারী যন্ত্রপাতি, যান্ত্রিক সরঞ্জাম ও বিভিন্ন নৌ উপকরণ উত্তোলন, স্থানান্তর এবং প্রতিস্থাপনের মতো জটিল কারিগরি কার্যক্রম গতিশীল হবে বলেও জানান নৌ-বাহিনী প্রধান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ