দেশে হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট মৃত্যু ৬৫২
হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট ৬৫২

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত) আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মৃত্যুর সংখ্যা ও শনাক্তকরণ

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৬৫২ এবং নিশ্চিত হামে ৯৩ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৯৬ এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১০৬ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালে ভর্তি ও সুস্থতা

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তির সংখ্যা ৯১ হাজার ২৭০। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৭ হাজার ৬২৮ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ