২৪ ঘণ্টায় হামে ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ৮০৭ জন
২৪ ঘণ্টায় হামে ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ৮০৭

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার ২০ জুন সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে ৮০৭ জন। আর ৮০ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সন্দেহজনক হামে মারা গেছে ৫৮৪ শিশু।

পরিসংখ্যান

এতে বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯১ হাজার ৭৮৯ জন। এই সময়ের মধ্যে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ জনের।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ