সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ড, পুড়ল সরকারি ওষুধ ও কাগজপত্র
সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ড, পুড়ল সরকারি ওষুধ

ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনায় মজুত রাখা সরকারি ওষুধ ও মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। রবিবার (১২ জুলাই) বেলা আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

কর্মচারীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী জুয়েল খান বলেন, 'বেলা আড়াইটার দিকে হঠাৎ করে স্টোর রুমের ভেতরে আগুন ধরে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে আমরা চেষ্টা করে বেলা ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছি।'

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী বলেন, 'বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে নিজেরাই চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেছি। তবে ওই কক্ষে বেশ কিছু মালামাল ছিল। সেগুলো আগুনে পুড়ে গেছে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফায়ার সার্ভিসের বক্তব্য

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, 'খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ