মাইকে মৃত্যুর খবর প্রচারকারী নেওয়াজ আলীর নামাজরত অবস্থায় মৃত্যু
মাইক নেওয়াজের নামাজরত অবস্থায় মৃত্যু

মাইকে মৃত্যুর খবর প্রচারকারী নেওয়াজ আলীর নামাজরত অবস্থায় মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নামাজরত অবস্থায় নেওয়াজ আলী নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) উপজেলার চেচুয়া কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ আদায়কালে তার মৃত্যু ঘটে।

নেওয়াজ আলীর পরিচয় ও পরিবার

মৃত নেওয়াজ আলী ওরফে মাইক নেওয়াজ উপজেলার দুল্লা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের মৃত ফজর আলীর বড় ছেলে। তার সংসারে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছেন।

সামাজিক অবদান ও মৃত্যুর ঘটনা

নেওয়াজ আলীর পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনি ছিলেন স্পষ্টভাষী ও সুকণ্ঠের অধিকারী। তিনি স্বেচ্ছায় দীর্ঘদিন ধরে মাইকিংয়ের মাধ্যমে এলাকার মানুষের মৃত্যুর খবর পৌঁছে দেওয়ার কাজ করতেন। বুধবার বাড়ি থেকে বের হয়ে চেচুয়া কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ আদায় করতে যান তিনি। পরে মসজিদে নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নেওয়াজের স্ত্রী বলেন, দুদিন ধরে তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। মসজিদে নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়।

জানাজা ও শেষকৃত্য

পরিবার সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টায় কুড়িপাড়া মসজিদ মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ