ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১০ মে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার (১১ মে) বিকালে ৭ মাস বয়সি শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট ২৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের বর্তমান পরিস্থিতি
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ২৬ জন শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে ১৮ জন শিশু বাড়ি ফিরে গেছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ৯৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
মোট ভর্তি ও সুস্থতার তথ্য
গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ২৭০ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪৫ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।



