সারা দেশে হাম সন্দেহে আরও চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তারা মারা গেছেন। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা ২৩১ জন।
আক্রান্তের সংখ্যা
১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৪৬ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৩০১ জন।
হাসপাতালে ভর্তি
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ হাজার ১০০ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২২ হাজার ৬৫০ জন।



