হামে আক্রান্ত শিশুদের ৭৪%ই টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদপ্তর
হামে আক্রান্ত শিশুদের ৭৪% টিকাবিহীন: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৭৪ শতাংশই কোনো টিকা নেয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তদের ১৪ শতাংশ এক ডোজ টিকা গ্রহণ করেছে। বুধবার (২৯ এপ্রিল) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

টিকাদান কার্যক্রম ও প্রতিরোধ ক্ষমতা

তিনি বলেন, টিকাদান কার্যক্রম চলমান থাকায় আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে জনগণের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং তখন আক্রান্তের হার কমে আসবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে কাজ করছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)।

গত ২৪ ঘণ্টার হাম পরিস্থিতি

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ১ হাজার ৩১৮ জন সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৮ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরীক্ষার সীমাবদ্ধতা ও চিকিৎসা সক্ষমতা

সংস্থাটি আরও জানায়, পরীক্ষার সীমাবদ্ধতার কারণে সব সন্দেহভাজন রোগীর পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে রোগীর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে রোগ নির্ণয় ও চিকিৎসা সক্ষমতা বাড়াতে কাজ চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ