ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১৭
ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৭ শিশুর মৃত্যু হলো।

নতুন মৃত্যুর বিবরণ

গত ২১ এপ্রিল হামের উপসর্গ নিয়ে ত্রিশাল উপজেলা থেকে তিন মাস বয়সি এক মেয়ে শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির হাম ছাড়াও জ্বর ও শ্বাসকষ্ট ছিল।

নিশ্চিতকরণ ও বর্তমান পরিস্থিতি

রোববার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ৮৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ রোগী।

সামগ্রিক পরিসংখ্যান

গত ১৭ মার্চ থেকে অদ্যাবধি ৮৫৬ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৫৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হামের প্রকোপ অব্যাহত থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক অবস্থান বজায় রেখেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ