হামের টিকা কার্যক্রম শুরু, দ্রুত নিয়ন্ত্রণ আসবে: স্বাস্থ্যমন্ত্রী
হামের টিকা কার্যক্রম শুরু, দ্রুত নিয়ন্ত্রণ আসবে

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার এখন দেশব্যাপী হামের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। শুরুতে দেশের ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু করলেও গত ২০ তারিখ থেকে সারা দেশে পূর্ণাঙ্গভাবে টিকা প্রদান কার্যক্রম চলছে। তিনি আশা প্রকাশ করেন যে দ্রুত হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে।

মুন্সীগঞ্জ হাসপাতাল পরিদর্শন

শুক্রবার মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ঝটিকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী হামের প্রাদুর্ভাবের বিষয়ে বলেন, ২০২০ সালের ডিসেম্বরের পরে দেশে হামের টিকা প্রদানে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়নি। গত ছয় বছরে দেশে হামের ক্যাম্পেইন করেনি বিগত সরকার। বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের হামের টিকা না দেওয়ার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

ভুল তথ্য উপস্থাপনের দায়ে প্রত্যাহার

ঝটিকা পরিদর্শনে এসে মন্ত্রী গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের দায়ে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহমদ কবীর, সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার ও সিভিল সার্জন কার্যালয়ের স্টেনো টাইপিস্ট মিজানুর রহমানকে প্রত্যাহারের আদেশ দেন। তাদের বিরুদ্ধে দাফতরিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্য সেবা কার্যক্রম নিয়ে মতবিনিময়

এর আগে স্বাস্থ্যমন্ত্রী মুন্সীগঞ্জের স্বাস্থ্য সেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী ও পুলিশ সুপার মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ