গ্রিন পিট ভাইপারের দংশনে আহত যুবক দুই দিন পর সুস্থ
গ্রিন পিট ভাইপারের দংশনে আহত যুবক সুস্থ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিষাক্ত গ্রিন পিট ভাইপার সাপের দংশনে আহত নোয়েল মিয়া দুই দিন চিকিৎসা শেষে বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের কোয়ারপুর গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছেন।

ঘটনার বিবরণ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নোয়েল মিয়া বাড়ির পাশের জঙ্গলে মরিচ গাছের পরিচর্যা করতে যান। এ সময় গ্রিন পিট ভাইপার প্রজাতির একটি বিষাক্ত সাপ তার ডান হাতের কনুইয়ের নিচে ছোবল দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে কনুইয়ের ওপর কাপড় দিয়ে বেঁধে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিকিৎসা ও সুস্থতা

কর্তব্যরত চিকিৎসক ডা. সামসাদ সরোয়ার সামিন ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সোহরাব হোসাইন লিংকন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে তাকে গ্রিন পিট ভাইপার সাপ দংশন করেছে। এরপর দ্রুত তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ বিষয়ে আরএমও সোহরাব হোসাইন লিংকন বলেন, রোগীকে সময়মতো হাসপাতালে নিয়ে আসায় দ্রুত অ্যান্টিভেনম দেওয়া সম্ভব হয়েছে। দুই দিন চিকিৎসার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ