রংপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃত বেড়ে ৬
রংপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃত ৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

মৃত শিশুর পরিচয়

মৃত শিশুর নাম আবু হুজাইফা (৫ মাস)। সে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মাহাবুব আমীর হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র নার্স নাসরিন বেগম।

হাসপাতালে ভর্তির বিবরণ

তিনি জানান, শিশুটি ৩১ মে জ্বর, শরীরে ফুসকুড়ি ও শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার পর থেকেই জ্বর, শরীরে ফুসকুড়ি ও শ্বাসকষ্টসহ হামের বিভিন্ন উপসর্গে ভুগছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্তমান পরিস্থিতি

বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২২ শিশু ভর্তি আছে। আরও দুই শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ