পল্লবীতে শিশু রামিসা হত্যা: প্রধান অভিযুক্তের দাবি ডলার ধর্ষণ করেছে
শিশু রামিসা হত্যা: প্রধান অভিযুক্তের দাবি ডলার ধর্ষণ করেছে

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুল ছাত্রী রামিসা আক্তারকে গলা কেটে হত্যার ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা জানিয়েছেন, তিনি নিজেই ওই শিশুকে হত্যা করেছেন। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ডলার নামে এক ব্যক্তি রামিসাকে ধর্ষণ করেছে।

আদালতে সোহেল রানার বক্তব্য

মঙ্গলবার (২ জুন) সকালে সাক্ষ্য গ্রহণের জন্য প্রিজন ভ্যান থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়ার পথে সাংবাদিকদের কাছে এ কথা জানান সোহেল। তিনি বলেন, ‘ডলার ধর্ষণ করেছে। তাকে ধরেন। আমি জবাই করছি।’

আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু

ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে সকাল সাড়ে ১০টায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য দিতে আদালতে হাজির হন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রামিসার বাবা ছাড়াও মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষীরা আদালতে সাক্ষ্য দেবেন। তাদের মধ্যে রয়েছেন সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় প্রতিবেশীরা।

কারাগার থেকে আদালতে হাজির

সকাল পৌনে ৯টায় মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে। সাক্ষ্যগ্রহণের সময় তাদের এজলাসে তোলা হবে।

পূর্ববর্তী আদালতের আদেশ

এর আগে সোমবার (১ জুন) একই আদালত মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় সাক্ষ্য দিতে ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ