শেরপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
শেরপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো- উপজেলার গোসাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের লোকাবর আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬) এবং একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে হানজালা (৯)।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে ডোবায় জমা বৃষ্টির পানিতে কলাগাছের ভেলা দিয়ে খেলা করছিল ওই দুই শিশু। একপর্যায়ে হঠাৎ তারা পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা জানতে পেরে পানির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

গোসাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামাল আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ