সিলেটে ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু, মোট ৫৮
সিলেটে ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু, মোট ৫৮

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামজনিত উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।

হাসপাতালে ভর্তি আরও ১৮ জন

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘মিজলস অ্যান্ড রুবেলা পেশেন্ট রিপোর্ট’-এ এই তথ্য জানানো হয়েছে।

শিশুটির পরিচয়

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম আরিম (৯ মাস)। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার আলমপুর এলাকার বাসিন্দা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসাধীন রোগীর সংখ্যা

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম সন্দেহে মোট ২০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জন চিকিৎসা নিচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ