ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬২
ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬২

ময়মনসিংহে হাম আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার বাড়ছেই। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে চিকিৎসাধীন মোট ৩৯ শিশুর মৃত্যু হলো। মৃত দুই শিশুই ছেলে।

মৃত্যুর বিবরণ

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৯ মে ময়মনসিংহ সদরের দাপুনিয়া থেকে ৬ মাসের একটি ছেলে শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। শিশুটি সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরদিকে, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা থেকে ১০ মাসের একটি শিশু হাসপাতালে ভর্তি হয়। শিশুটি মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চিকিৎসকের মন্তব্য

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশু দুটির হামের সঙ্গে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্তমান পরিস্থিতি

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৯ শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৬২ শিশু।

সামগ্রিক তথ্য

গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৬০৯ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৫০৮ শিশু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ