শিশুদের বাঁচানোই এখন প্রধান কাজ: স্বাস্থ্যমন্ত্রী
শিশুদের বাঁচানোই প্রধান কাজ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, 'বিচার করার চেয়ে আগে আমাদের বুকের বাচ্চাদের বাঁচাতে হবে। এটা আগে মিট করতে হবে। এখন সবাই সেটাই চেষ্টা করছে।' শনিবার (২৩ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) কর্তৃক ১১ সেট ভেন্টিলেটর, ২৭ সেট নেবুলাইজার, ২৭ সেট অক্সিজেন ফ্লো মিটার ও ১ লাখ পিস নরমাল স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অতীতের সমালোচনা নয়, বর্তমান ব্যবস্থায় জোর

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অতীত নিয়ে তিনি খুব বেশি কথা বলতে চান না এবং সমালোচনাও করতে চান না। তবে টিকার বিষয়ে বিগত সরকারের ব্যর্থতার কারণে পরিস্থিতি জটিল হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, 'এগুলো অতীতের কথা, আমরা এখন ব্যবস্থা নিয়েছি—এটাই বর্তমান বাস্তবতা।'

ঈদে হাম সংক্রমণ এড়াতে সতর্কতা

এ সময় তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ঈদের সময় যেন হাম আক্রান্ত শিশুদের ভিড়ের মধ্যে বা আত্মীয়স্বজনের বাড়িতে না নেওয়া হয় এবং সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বন করা হয়। তিনি বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শ্বাসপ্রশ্বাস ও ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। তাই আক্রান্ত ও সুস্থ শিশুদের আলাদা রাখার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্যমন্ত্রী আরও সতর্ক করে বলেন, বিশেষজ্ঞ ডাক্তাররা আশংকা করছেন ঈদের সময় বাস-ট্রেন যাত্রা এবং আত্মীয়স্বজনের বাড়িতে যাতায়াতের কারণে সংক্রমণ বাড়তে পারে। তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ