পেটে কোকেন নিয়ে তানজানিয়া থেকে ঢাকায় এসে আটক বিদেশি
পেটে কোকেন নিয়ে তানজানিয়া থেকে ঢাকায় এসে আটক

আফ্রিকার দেশ তানজানিয়া থেকে পেটের ভেতরে কোকেন বহন করে ঢাকায় এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন এক বিদেশি নাগরিক। আটক ব্যক্তির নাম আবুল নাসের বাকেরী জাহা। তিনি তানজানিয়ার নাগরিক। বুধবার (২০ মে) দুপুরে তাকে আটক করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

কিভাবে আটক হলো

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক নাইমুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে কর্মকর্তারা সতর্ক অবস্থান নেন। পরে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে নামার পর ওই যাত্রীর পরিচয় নিশ্চিত করা হয়।

তিনি বলেন, ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর কাস্টমসের গ্রিন চ্যানেলে তার ব্যাগেজ স্ক্যানিং ও দেহ তল্লাশি করা হলেও প্রাথমিকভাবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরে তার পাকস্থলীর এক্স-রে ও সিটি স্ক্যান করলে ভেতরে মাদক সদৃশ ক্যাপসুলের উপস্থিতি শনাক্ত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্যাপসুল উদ্ধারের কাজ চলছে

নাইমুর রহমান আরও জানান, আটক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী তার পাকস্থলীতে ৮০টি কোকেনভর্তি ক্যাপসুল ছিল। এর মধ্যে ১৮টি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি ক্যাপসুল উদ্ধারের কাজ চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ