স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন: খাবারের মান দেখে ক্ষুব্ধ, ভ্যাকসিন অনিয়ম ধরা
স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন: খাবারের মানে ক্ষোভ

হঠাৎ করেই খুলনা সদর হাসপাতালে পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (২০ মে) সকালে এই আকস্মিক পরিদর্শনের সময় তিনি হাসপাতালের খাবার ঘরে গিয়ে রোগীদের জন্য তৈরি করা সবজির তরকারি দেখেন। তরকারির মান দেখে তিনি তা মুখে নিয়ে ফেলে দেন এবং উপস্থিত কর্মচারীদের উদ্দেশে বলেন, 'এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?'

খাবারের মান নিয়ে কড়া নির্দেশ

মন্ত্রী তরকারির নিম্নমান দেখে ক্ষুব্ধ হন এবং হাসপাতালের সুপারিন্টেন্ডেন্টকে ভালো মানের তরকারি সরবরাহের নির্দেশ দেন। তিনি রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন।

রেবিস ভ্যাকসিন অনিয়ম ধরা

রোগীদের সঙ্গে কথা বলে মন্ত্রী জানতে পারেন, রেবিস ভ্যাকসিন নিয়ে হয়রানির অভিযোগ রয়েছে এবং টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হচ্ছে। তিনি এই ঘটনা হাতেনাতে ধরেন এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামকে ধমক দেন। তত্ত্বাবধায়ক দাবি করেন, সরবরাহ না থাকায় সমস্যা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢাকায় ফোন করে সত্যতা যাচাই

মন্ত্রী সঙ্গে সঙ্গেই ঢাকায় ফোন করে জানতে পারেন, ভ্যাকসিন আনার জন্য তত্ত্বাবধায়ক কোনো ধরনের যোগাযোগই করেননি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মন্ত্রী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক হুরে জান্নাত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ