দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ১ হাজার ৩৩৭ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবারের প্রতিবেদনে তথ্য
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে ৪৭৫ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৭ শিশু। বাকি ৩৯৮ শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
পরিস্থিতি উদ্বেগজনক
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের প্রকোপ নিয়ন্ত্রণে না এলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তারা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন।



