হাম রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতালে বিশেষ নির্দেশনা জারি
হাম রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতালে বিশেষ নির্দেশনা

হাম ও সন্দেহজনক হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনাবলি জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় সরকারি সব হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করাসহ বেশ কিছু জরুরি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাসমূহ

আলাদা ওয়ার্ড ও কেবিন নির্ধারণ

সব সরকারি হাসপাতালে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আবশ্যিকভাবে আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে। এতে করে অন্যান্য রোগীদের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমানো সম্ভব হবে।

ভর্তি ও চিকিৎসা নিশ্চিতকরণ

কোনো হাসপাতাল হামের রোগীকে ফিরিয়ে দিতে পারবে না। হাসপাতালে আসা রোগীদের দ্রুত ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে। রোগীদের যাতে কোনোভাবেই চিকিৎসাবঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড

হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেল—দুই বেলা বিশেষজ্ঞ চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে রোগীদের রাউন্ড (পরিদর্শন) দিতে হবে। এতে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহজ হবে।

দর্শনার্থী নিয়ন্ত্রণ

আইসোলেশন ওয়ার্ডে সংক্রমণ ছড়ানো রোধে কড়াকড়ি আরোপ করা হয়েছে। হাসপাতালে ভর্তিকৃত প্রত্যেক রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান বা প্রবেশ করতে পারবেন। অপ্রয়োজনীয় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ