উচ্চ রক্তচাপ নীরব ঘাতক, সচেতনতা জরুরি
উচ্চ রক্তচাপ নীরব ঘাতক, সচেতনতা জরুরি

উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক হিসেবে পরিচিত। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ১১ মিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপের কারণে মারা যায়। বাংলাদেশে প্রতি ৪ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ১ জন এই রোগে ভুগছেন, কিন্তু অধিকাংশই সচেতন নন। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের অর্ধেকই জানেন না যে তারা এই রোগে ভুগছেন।

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপন

উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করা হয়। এই দিনটিতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, যা বাংলাদেশের চিকিৎসকদের অন্যতম প্রধান সংগঠন, প্রতিষ্ঠার শুরু থেকেই চিকিৎসক ও সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। দিবসটি উপলক্ষে সংগঠনটির উদ্যোগে শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজে রোববার (১৭ মে) একটি সেমিনার ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিশদ বিবরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আহ্বায়ক এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেন সোসাইটির সদস্য সচিব ডা. জাকারিয়া আল আজিজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আহমাদ মনজুরুল আজিজ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আলোচনায় প্যানেল সদস্য হিসেবে মতামত প্রদান করেন—স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মাদ, পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল আলম, মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাবুল হুদা চৌধুরী এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মনজুরুল হক। শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আইনুল ইসলাম খান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের এনেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রেহান উদ্দিন খান, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান এবং শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ আল ফারুক। ধন্যবাদ জ্ঞাপন করেন স্যেঁরভিয়ে বাংলাদেশ অপারেশন্স-এর প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেন ভুঁইয়া।