ঢাকা স্টেট কলেজে মনোবৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা স্টেট কলেজে মনোবৈজ্ঞানিক সেমিনার

ঢাকা স্টেট কলেজে একটি মনোবৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) এই সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউট অব সাইকোলজি অ্যান্ড হেলথ (আইপিএইচ) এবং সেন্টার ফর সাইকোলজিক্যাল হেলথ (সিপিএইচ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেমিনারের উদ্দেশ্য

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলা, তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং শিক্ষকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।

প্রশিক্ষক ও উপস্থিত ব্যক্তিবর্গ

সেমিনারে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিপিএইচ ও আইপিএইচের ডেপুটি ডিরেক্টর সাগড় বড়ুয়া এবং কো-অর্ডিনেটর শাকিলা সুলতানা স্বাতী। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিএইচ ও আইপিএইচের নির্বাহী পরিচালক মিজানুর রহমান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সার্বিক সহযোগিতা দিয়েছেন ঢাকা স্টেট কলেজের অধ্যক্ষ মো. আবদুল লতিফ এবং সহকারী অধ্যাপক আলমগীর হোসেন। অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক, কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ