২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৪
২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৪

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশু নিশ্চিত হামে আর হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশু মারা যায়। রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হামের উপসর্গ ও শনাক্তকরণ

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে আরও ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ২৪৩ শিশুর। এ নিয়ে মোট হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৭ শিশু। হাম শনাক্ত হয়ে শিশুটি বরিশালে মারা গেছে। আর হামের উপসর্গে ঢাকায় ৩, সিলেটে ১ ও ময়মনসিংহে ১ শিশু মারা গেছে।

মৃত্যুর পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৮৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৭৫ শিশু। এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আক্রান্ত ও চিকিৎসা

চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৭ হাজার ৭৪৪ শিশু বাড়ি ফিরেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ