২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট মৃত ৪৩২
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট ৪৩২

হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে একজনের এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে সাতজনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৪৩২ জনে পৌঁছেছে।

মৃত্যুর বিস্তারিত

সবশেষ মারা যাওয়া শিশুদের মধ্যে চট্টগ্রামে মৃত্যু হয়েছে একজনের, ময়মনসিংহে দুজনের এবং সিলেটে তিনজনের। নিশ্চিত হামে মারা যাওয়া শিশুটি বরিশালের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

উপসর্গ ও হাসপাতালে ভর্তি

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৪৮৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ১ হাজার ১৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৬৩ জনের।

নিশ্চিত হাম শনাক্ত

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১২৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭ হাজার ১৫০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৯ জনের।

হাসপাতালে চিকিৎসা

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ হাজার ৫৪ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৩ হাজার ৮৩ শিশু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ