২৪ ঘণ্টায় হামে আরও ৮ জনের মৃত্যু, নিশ্চিত হাম ১২৬ জন
২৪ ঘণ্টায় হামে আরও ৮ জনের মৃত্যু, নিশ্চিত ১২৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন মৃত্যু এবং বাকি সাতজন হাম সন্দেহে মারা গেছেন। বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৬৯ জনের। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৭ মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে ৩৬৩ জন মারা যায়।

হামরোগীর সংখ্যা

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৪৮৯ জন এবং গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত এর সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী ১২৬ জন, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামরোগী সাত হাজার ১৫০ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালে ভর্তি ও ছাড়পত্র

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ