রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফল রিং বসানো
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের হার্টে ব্লক, সফল অ্যাঞ্জিওপ্লাস্টি

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় জরুরি ভিত্তিতে সফলভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে।

বঙ্গভবনের প্রেস উইংয়ের তথ্য

মঙ্গলবার (১২ মে) রাতে বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়। মঙ্গলবার দুপুরে ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির অ্যাঞ্জিওগ্রাম সম্পন্ন হয়।

অ্যাঞ্জিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপন

পরীক্ষার সময় হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট স্থাপন করা হয়। বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন। রাষ্ট্রপতি তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লন্ডন সফর ও প্রত্যাবর্তন

উল্লেখ্য, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গত ৯ মে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ