আর্জেন্টিনা সমর্থকদের দাঁতের ফ্রি চিকিৎসা দেবেন ডা. শরীফ
আর্জেন্টিনা সমর্থকদের দাঁতের ফ্রি চিকিৎসা দেবেন ডা. শরীফ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও বিসিএস ডেন্টাল সার্জন ডা. শরীফ হোসাইন আর্জেন্টিনা সমর্থকদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। ৫ জুন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন, আর্জেন্টিনার খেলা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে তার ব্যক্তিগত চেম্বারে সমর্থকদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।

ফ্রি চিকিৎসা পরামর্শ ও বিশেষ ছাড়

ঘোষণা অনুযায়ী, আর্জেন্টিনার জার্সি পরে অথবা দলটির সমর্থক পরিচয়ে তার চেম্বারে আসা রোগীরা সম্পূর্ণ বিনা ভিজিটে দাঁত ও মুখের বিভিন্ন রোগের পরামর্শ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি দন্ত চিকিৎসার ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হবে। ডা. শরীফ হোসাইন বলেন, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। সেই আনন্দের অংশীদার হতে তিনি আর্জেন্টিনা সমর্থকদের জন্য এ বিশেষ সুবিধার ব্যবস্থা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া

তার এই ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। অনেক আর্জেন্টিনা সমর্থক উদ্যোগটিকে অভিনব ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নানা ধরনের অফারের মধ্যে একজন দন্ত চিকিৎসকের এমন উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং বেশ আলোচনার জন্ম দিয়েছে। ডা. শরীফ আরও বলেন, আমরা সবাই আমাদের প্রিয় দলকে সমর্থন করি, পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও সুন্দর হাসিরও যত্ন নিই। সুস্থ ও সুন্দর হাসিই আমাদের কাম্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ