দেশে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, ১ হাজার ৪৯৪ ভর্তি
দেশে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, ভর্তি ১ হাজার ৪৯৪

দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রোগটি ও উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৪৯৪ শিশু।

শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদফতরের দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই বুলেটিন প্রকাশ করা হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। বাকি ছয় শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট ৩৪৩ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৫৮ শিশু এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ২৮৫ শিশুর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২১২ জন। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪৬ হাজার ৭১০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৮২ জন। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ৪৯০ জন। এছাড়া ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৮৬২ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ১৫২ শিশু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ