রাজশাহী মেডিকেলে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা, প্রত্যাহার কর্মবিরতি
রাজশাহী মেডিকেলে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে টানা ২৪ ঘণ্টা কর্মবিরতির পর অবশেষে কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জের কক্ষে এক সংবাদ সম্মেলন করে তারা এই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

কর্মবিরতির কারণ ও প্রত্যাহার

সম্প্রতি হেনস্তার শিকার হয়ে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন। তাদের দাবিগুলো হাসপাতাল কর্তৃপক্ষ মেনে নেওয়ার আশ্বাস দেয় এবং আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়। ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাসপাতালের পরিচালক ইতিবাচক আশ্বাস দিয়েছেন। কর্তৃপক্ষের এই প্রতিশ্রুতির ভিত্তিতেই তারা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকরা আবার কাজে ফিরেছে। তাদের দাবিগুলো হাসপাতাল কর্তৃপক্ষ পূরণের আশ্বাস দিয়েছে। কাজে ফেরার ফলে হাসপাতালে চিকিৎসা সেবা আবারও স্বাভাবিক হতে শুরু করেছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

রোববার রাতে ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর এটেনডেন্ট দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তা ও মবের শিকার হন। এর পরিপ্রেক্ষিতে ইন্টার্ন পক্ষ থেকে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করে। সকাল ৯ টায় হাসপাতাল চত্বরে মানববন্ধন করে ইন্টার্ন চিকিৎসকরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ