ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, চলতি মাসে ৪, বছরে ৯
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, চলতি মাসে ৪, বছরে ৯

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার ২১ জুন সকাল ৮টা পর্যন্ত) তারা মারা যান। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে চার জনের মৃত্যু হলো। আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৯ জনে।

নতুন মৃত্যুর বিবরণ

রবিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সবশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, তারা দুজনই নারী। বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। এর আগে ১৬ জুন ও ১ জুন দুজনের মৃত্যুর তথ্য জানানো হয়।

হাসপাতালে ভর্তি ও সুস্থতার তথ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৪ হাজার ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৫৬৮ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ