ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৩১
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, মৃত ৩১

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১-এ।

মৃত্যুর বিবরণ

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দিন খান বুধবার সকালে জানান, জামালপুর সদর থেকে আসা তিন মাস বয়সী এক ছেলে শিশু ১১ মে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ মে রাতে তার মৃত্যু হয়। অন্যদিকে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আসা ১০ মাস বয়সী আরেক ছেলে শিশু ৫ মে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ১৩ মে ভোরে শিশুটি মারা যায়।

অন্যান্য তথ্য

মৃত দুই শিশুই হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে জানান ডা. মাইনউদ্দিন খান। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৯৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ