দেশজুড়ে হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৯৬
হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৯৬

দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও এক হাজার ৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকায় চার শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই চারজনের মৃত্যু হয়েছে। এদের নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গে মোট ২৩৫ জনের মৃত্যু হলো। পাশাপাশি এই সময়ে সারা দেশে নিশ্চিত হামে আক্রান্ত ৪৯ শিশুর মৃত্যু হয়েছে।

নতুন শনাক্ত ও উপসর্গ

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৭২ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও এক হাজার ২৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৩৯ হাজার ৩২৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেইসঙ্গে এই সময়ে মোট পাঁচ হাজার ২১৮ জনের হাম শনাক্ত হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালে ভর্তি ও সুস্থতা

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২৬ হাজার ৯১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৩ হাজার ২২৫ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ