কোরবানির মাংস: কার জন্য কতটুকু উপকারী?
কোরবানির মাংস: কার জন্য কতটুকু উপকারী?

কোরবানির গরুর মাংস অন্য সময়ের মাংস থেকে কিছুটা ভিন্ন। সারা বছর যে গরুর মাংস খাওয়া হয়, তার তুলনায় কোরবানির মাংসের স্বাদ, গন্ধ ও টেক্সচারে থাকে বিশেষ পার্থক্য। বিশেষ করে তুলনামূলকভাবে বেশি চর্বি ও মোটাতাজাকরণের কারণে এই মাংসের স্বাদ অনেকের কাছেই বেশি সমৃদ্ধ ও তৃপ্তিদায়ক মনে হয়। আর ঈদের আনন্দও যেন এই মাংসকে ঘিরেই—আত্মীয়স্বজনের বাড়িতে দাওয়াত, অতিথি আপ্যায়ন, একসঙ্গে বসে খাওয়া—সব মিলিয়ে এটি কোরবানির উৎসবের অন্যতম অনুষঙ্গ।

সবার জন্য কি সমান উপকারী?

প্রশ্ন হচ্ছে, এই গরুর মাংস কি সবার জন্য সমান উপকারী? আসলে বয়স, শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে এর প্রভাব ভিন্ন হতে পারে। গরুর মাংসে থাকা উচ্চমানের প্রোটিন, আয়রন, জিংক ও ভিটামিন বি–১২ শিশু ও কিশোরদের শারীরিক বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ এবং রক্তশূন্যতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বয়স্কদের জন্য সতর্কতা

কিন্তু বয়স্কদের ক্ষেত্রে অতিরিক্ত চর্বিযুক্ত মাংস হৃদ্‌রোগ, কোলেস্টেরল বা হজমজনিত সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। তাই কোরবানির মাংস উপভোগের পাশাপাশি জানা জরুরি, কার জন্য কতটুকু উপকারী আর কখন তা সতর্কতার কারণ হয়ে উঠতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ