কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে নতুন নামে নামকরণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন নামকরণ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নতুন নাম হবে ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’। এই নামকরণ রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন প্রেরণ
প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।



