ক্রিকেটার হৃদয়ের চিকিৎসায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৫ লাখ টাকা সহায়তা
হৃদয়ের চিকিৎসায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৫ লাখ টাকা

দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তার চিকিৎসা ব্যয় বহনে ৫ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রবিবার (৫ জুলাই) রাজধানীর মতিঝিলসংলগ্ন যুব ভবনে হৃদয়ের বাবা আবুল কাসেমের হাতে চেকটি তুলে দেন প্রতিমন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সহায়তা

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয় দুরারোগ্য ক্যানাসরে আক্রান্ত। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হৃদয়ের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও হৃদয়ের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। হৃদয় পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার পাশে থাকবে। এ সময় প্রতিমন্ত্রী হৃদয়ের দ্রুত আরোগ্য কামনা করেন।

ক্রীড়াবিদদের পাশে থাকার প্রতিশ্রুতি

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, অসুস্থ ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। আজকের এই অনুদান একটি প্রতীকী উদ্যোগ মাত্র। দেশের যেকোনও ক্রীড়াবিদ সংকটে পড়লে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ ধরনের মানবিক সহায়তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ